images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১২:২৫ পিএম

মুন্সীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মুন্সীগঞ্জ থানাধীন রামগোপালপুর এলাকার রিকাবীবাজার দুধপট্টি এলাকায় রহমান ফার্মেসির সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সমরাজ শিকদার ওরফে সম্রাট (৩৬), মো. নাসিম হোসেন (৪০) ও মো. সাজিদ হাওলাদার (২৮)। তারা সবাই মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

গাইবান্ধায় সবজির আড়ালে গাঁজা চাষ, অতঃপর...

পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবির নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. ফিরোজ কবির জানান, মুন্সীগঞ্জ জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরটিভি/এমএইচজে