images

দেশজুড়ে

নওগাঁয় ইয়াবাসহ ২ জন আটক

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১২:৩৭ পিএম

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নেহেন্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি টিম ৪নং নিয়ামতপুর ইউনিয়নের নেহেন্দা গ্রামে বিশেষ অভিযান অভিযান চালায়। এ সময় গ্রামের বাসিন্দা মোশরাফুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি পৃথক এয়ার টাইট প্যাকেটে সুকৌশলে লুকিয়ে রাখা মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। প্রতিটি প্যাকেটে ১০০ পিস করে ইয়াবা ছিল। পরে পুলিশ ইয়াবাসহ  মোশরাফুল ইসলাম ও একরামুল হককে আটক করে। আটক দুজনই নেহেন্দা গ্রামের স্থায়ী বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

মুন্সীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

এ বিষয়ে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে