images

দেশজুড়ে

হিলি স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের মতবিনিময়

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৪:৩২ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি ও খালাস কার্যক্রম গতিশীল করতে কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়  হিলি স্থল শুল্ক স্টেশনের আয়োজনে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বন্দরের আমদানি রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দর কতৃপক্ষ অংশ নেয়। এ সময় বন্দর দিয়ে আমদানিকৃত পাথর, কয়লা, ছাই এবং চায়না ক্লে পোর্টের বাইরে নিজস্ব ইয়ার্ডে আনলোড বা খালাস করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে কোথায় এসব মালামাল খালাস করা হবে সে সংক্রান্ত জায়গা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

পুলিশ বক্সের সামনেই সোনা লুট, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে বহিষ্কার

হিলি কাস্টমস কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডকে সেই তথ্য উপস্থাপন করবেন। এর মধ্য দিয়ে বন্দর দিয়ে এসব আমদানি ও খালাসের জটিলতা নিরসন যেমন হবে তেমনি আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলেও মনে করেন ব্যবসায়ীরা।

সভায় হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার সন্তোষ সরেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, এনএসআই এর হিলি স্থলবন্দর অফিসের সহকারী পরিচালক তজিমুল হক মানিক, হিলি সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম