images

দেশজুড়ে

বন্ধুর বাড়িতে মাছ পৌঁছাতে পারলেন না যুবক, বজ্রপাতে পথেই মৃত্যু

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৫:০০ পিএম

গাজীপুরের কালীগঞ্জে জাকির হোসেন খান (৩২) নামে এক যুবক বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জাকির উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বারাইয়া গ্রামের সুলতান খানের ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

মাদারীপুরে ৪২২ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ

ওসি জাকির হোসেন জানান, অন্যান্য দিনের মতো বুধবার (২৯ এপ্রিল) সকালে জাকির হোসেন বিল থেকে মাছ ধরে বাড়িতে ফিরে আসেন। ওই মাছগুলো বিক্রির জন্য পাশের বাড়ীর রতন বেপারীর বাড়ীতে যান। বাড়িতে গিয়ে জানতে পারেন রতন বেপারী বাজারে চলে গেছে। 

রতন বেপারীর বাড়ীর পাশে তার বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। শরীফ তার বাড়ির জন্য ছোট মাছ পাঠাতে বললে জাকির মাছগুলো নিয়ে শরিফের বাড়ীর দিকে রওনা দেয়। বাড়ির নিকট  পৌঁছলে হঠাৎ বজ্রপাত হলে জাকির আহত হয়ে সড়কেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়। 

একই সময়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আরেক প্রতিবেশী হামিদ খান। তিনি জাকিরকে সড়কে পড়ে থাকতে দেখে চিৎকার করে লোকজনকে ডাকাডাকি করেন। পরে স্থানীয়দের সহায়তায় জাকিরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমআই