images

দেশজুড়ে

বজ্রপাতে গরুর মৃত্যু, আয়ের উৎস হারিয়ে হতাশায় কৃষক

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৫:১৯ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুর গ্রামে (উচ্চপাড়া) বজ্রপাতে এক কৃষকের গরু মারা গেছে। এতে ১ লাখ টাকা মূল্যের গরুটি হারিয়ে হতাশা হয়ে পড়েছেন কৃষক।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের সেকেন্দারের ছেলে কৃষক আলম মিয়া তার গরুটি প্রতিদিনের মতো বিকেলে বাড়ির পাশের মাঠে চরাতে নিয়ে যান। এ সময় আকাশে কালো মেঘ জমে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে গরুটি খোলা মাঠেই অবস্থান করছিল। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। ঘটনার পরপরই আশপাশের লোকজন এসে গরুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এতে করে কৃষক আলম মিয়ার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। 

আরও পড়ুন
Web-Image---Copy

পটুয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

পরিবারের সদস্যরা জানান, গরুটি ছিল তাদের আয়ের অন্যতম উৎস এবং অনেক আশা-ভরসার সম্পদ।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় বজ্রপাতের ঘটনা বেড়েছে, যা কৃষক ও গ্রামীণ মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে। তারা মাঠে কাজ করার সময় ও গবাদিপশু চরানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা বলেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।


আরটিভি/এমএইচজে