images

দেশজুড়ে

সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১১:৫৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী পথে এক অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সোনারগাঁ থানা পুলিশও সহযোগিতা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করব: রোকেয়া আক্তার

পুলিশ জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ নম্বরের একটি পিকআপে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করার সময় আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, অবৈধ মজুত ও অধিক মূল্যে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএম