images

দেশজুড়ে

ঝালকাঠিতে জাটকা ইলিশ শিকার-বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১০:১০ এএম

ঝালকাঠির রাজাপুরে অবৈধ বেহুন্দী জাল দিয়ে ইলিশের পোনা নিধনের অপরাধে দুই জেলে ও এক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মো. নিজাম হাওলাদার (৫০), মো. আক্কাস সিকদার (৪০) এবং রাজাপুর উপজেলার পূর্ব ইন্দোপাশা এলাকার মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন
Web-Image---Copy

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে ইউএনও রিফাত আরা মৌরি বিষখালী নদীর বাদুরতলা এলাকায় অভিযান চালান। এ সময় অবৈধ বেহুন্দী জাল দিয়ে ইলিশের পোনা নিধনের সময় হাতেনাতে দুই জেলেকে আটক করা হয়। অভিযানে চারটি বেহুন্দী জাল জব্দ করা হয়। পাশাপাশি এক বিক্রেতাকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আক্কাস সিকদারকে এক বছরের কারাদণ্ড এবং অপর দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, বিষখালী নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে