বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৪:২০ পিএম
বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৬ জন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পহেলা জানুয়ারি থেকে বরগুনায় ৩৫৪ জন হামের রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০০ জন।
তিনি আরও জানান, বরগুনায় হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৭ জন।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এ ব্যাপারে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, হামের ভাইরাস বায়ুবাহিত হওয়ায় সংক্রমণ দ্রুত ছড়ায়। তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
হামের উপসর্গ দেখামাত্রই দেরি না করে আক্রান্তদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।
আরটিভি/এমএম