images

দেশজুড়ে

নারায়ণগঞ্জে হেরোইনসহ ৩ জন আটক

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৬:২৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদিপুরের নানাখী কামালেরটেক এলাকায় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালানো হয়। এসময় ১০৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মনির হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬), মো. আমির হোসেনের ছেলে ফাহিম (২২) এবং মৃত শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসলাম (২২)। তারা সবাই উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার বাসিন্দা।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হবে। আগামীতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/টিআর