images

দেশজুড়ে

ভালুকায় ডোবায় পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৮:৫৩ এএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে মোহাম্মদ সাফওয়ান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও স্থানীয় মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা হুসাইন আহমেদের ছেলে। 

আরও পড়ুন
Web-Image13

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদসহ আটক ১

স্থানীয় ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় একটি দোকান থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল সাফওয়ান। ফেরার পথে গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রায় ১০ ফুট গভীর একটি ডোবার কিনার দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে তলিয়ে যায় সে। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই ডোবা থেকে তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমএম