images

দেশজুড়ে

শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার, ০১ মে ২০২৬ , ১০:০০ পিএম

জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল শনিবার (২ মে) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে সিরাজগঞ্জ শহরের বেশ কিছু এলাকায়। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি ক্যুইন ফিডারের আওতায় জরুরি মেরামত, সংরক্ষণ এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এই উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। 

আরও পড়ুন
uygfsaguy

ভারতীয় পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে উল্লেখযোগ্য হলো কোদলাপুর, কোদলাপুর বড় ব্রীজ রোড, কল্যানী চুয়াপাড়া এবং কল্যানী প্রাইমারি স্কুল রোড। এছাড়া সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প, কোদলাপুর কবরস্থান রোড ও এর আশপাশের এলাকাগুলোও এই ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে।

ভবিষ্যতে উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে কাজের সুষ্ঠু সমাপ্তিতে সবার সহযোগিতা চেয়েছে নেসকো।

আরটিভি/এআর