images

দেশজুড়ে

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল

শুক্রবার, ০১ মে ২০২৬ , ১০:১২ পিএম

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যনারে মিছিল করেছে কয়েকজন তরুণ। এসময় কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার মনসা বাদামতল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একদল নেতাকর্মী মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি সড়কের একটি অংশ প্রদক্ষিণ করে কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানায়। এতে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পটিয়া থানা ওসি জিয়াউল হক বলেন, ঘটনার সত্যতা যাচাই করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে