শনিবার, ০২ মে ২০২৬ , ০৮:৩১ এএম
জরুরি মেরামত কাজের জন্য আজ সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১ মে) সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং আশেপাশের গাছের শাখা-প্রশাখা কাটার জন্য ফিডারটির আওতাধীন সব বিতরণ এলাকায় (কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প, কোদলাপুর কবরস্থান রোড) শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে কাজের সুষ্ঠু সমাপ্তিতে সবার সহযোগিতা চেয়েছে নেসকো।
আরটিভি/আইএম