images

দেশজুড়ে

চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

শনিবার, ০২ মে ২০২৬ , ০৯:৩০ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া গেছে, যা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) স্থানীয় শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের ভেতর মুনিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আত্মহননের আগে মুনিয়া একটি চিরকুট লিখে গেলেও, তাতে কী লেখা রয়েছে বা কী কারণে সে এ পথ বেছে নিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাওয়া চিরকুটটি গুরুত্বসহকারে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসকে