images

দেশজুড়ে

‘সুপ্ত প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

শনিবার, ০২ মে ২০২৬ , ০৯:১৬ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় তৈরিতে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

শনিবার (২ মে) বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন
LIT

নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে। 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সামেয় মাহমুদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আরটিভি/এমএ