images

দেশজুড়ে

নদীর ঘাটে পড়েছিল বোমা সদৃশ বস্তু, অতঃপর...

রোববার, ০৩ মে ২০২৬ , ১১:২০ এএম

মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকা থেকে পলিথিনে মোড়ানো সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে নদীর ঘাট এলাকায় একটি পলিথিনের ভেতরে লাল বস্তু দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। কাছে গিয়ে সেটি বোমা সদৃশ মনে হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে গাংনী থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পলিথিনের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। চিরকুটটি পলিথিনের ভেতরে থাকায় তাতে কী লেখা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরটিভি/টিআর