images

দেশজুড়ে

কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রোববার, ০৩ মে ২০২৬ , ০৫:৩৮ পিএম

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরশ (৯ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

এ নিয়ে কুমিল্লা জেলায় হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জন। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জন এবং কুমিল্লায় ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহত শিশু আরশ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে।

আরও পড়ুন
dryhr

কুমিল্লায় নিজ বাড়িতে গাঁজা চাষ

রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং শারীরিক জটিলতা বৃদ্ধি পেলে তার মৃত্যু হয়।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

আরটিভি/এমএম