রোববার, ০৩ মে ২০২৬ , ০৬:৪৪ পিএম
নারায়ণগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ মে) জেলার রূপগঞ্জ থানাধীন কামসাইর উত্তরপাড়া থলেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন-এর নেতৃতে চোলাইমদ প্রস্তুতের সময় সাদেক মোল্লাকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, গ্রেপ্তার সাদেক মোল্লা গত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তার তৈরি চোলাই মদ সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানের সময় তার বাড়ি থেকে ৬০ লিটার চেলাই মদ ও ৬ হাজার লিটার ওয়াশার উপকরণ জব্দ করা হয়েছে।
আরটিভি/এমএম