images

দেশজুড়ে

পিরোজপুরে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

সোমবার, ০৪ মে ২০২৬ , ১১:৪৬ এএম

পিরোজপুরের নাজিরপুরে জাল টাকার নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মে) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এস, এম সালেহি নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের রাসেল খলিফা (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মো. সাইদুল ওরফে রানা (৪৮) ও হাসিব খান (৪৬)।

আরও পড়ুন
Web-Image---Copy

রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা, অতঃপর...

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে