সোমবার, ০৪ মে ২০২৬ , ০৫:২৩ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে ১৬শত কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রস্তাবিত প্রকল্পের আওতায় ইউনিয়ন ওয়ারী স্কিম নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সিটি কর্পোরেশনের ১৮ওয়ার্ড ও কালিয়াকৈর ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গাজীপুর-১আসন গঠিত। গাজীপুর-১ আসনের রাস্তা-ঘাট ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প থেকে দীর্ঘদিন জনসাধারণ উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন লক্ষে এদিন দুপুরে উপজেলার হলরুমে প্রায় ১৬শত কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রস্তাবিত প্রকল্পের আওতায় ইউনিয়ন ওয়ারী স্কিম নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর খান শ্রম বিষয়ক সহ-সম্পাদক কেন্দ্রেয়ী বিএনপি, হেলাল উদ্দিন সাবেক সভাপতি উপজেলা বিএনপি, পারভেজ আহম্মেদ সাধারণ সম্পাদক উপজেলা বিএনপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যরা।
এ সময় এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, রাস্তা-ঘাট ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জনসাধারণের চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক স্কিম নির্বাচন করার ওপর গুরুত্বারোপ করেন।
আরটিভি/এমএম