images

দেশজুড়ে

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক আটক

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৫:৪২ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাইদুর রহমান (৪৫) নামে এক মাদরাসাশিক্ষককে আটক করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরের দিকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে।

আটক সাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়া পাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত।

আরও পড়ুন
Web-Image---Copy

কুমিল্লায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

ভুক্তভোগী শিশু উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে।

জানা গেছে, শিক্ষক সাইদুর রহমান গত ২৬ এপ্রিল দুপুরে তার নিজ বাড়িতে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে ঘর থেকে ওই শিক্ষার্থী দৌড়ে বাড়িতে চলে যায়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবারসাইদুর রহমানকে আটক করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীর বাবা আব্দুল খালেকের অভিযোগে ওই শিক্ষককে আটক করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে