মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:৪৪ এএম
কুমিল্লার দেবিদ্বারে গরুর মলমূত্র ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৪ মে) রাতে উপজেলার ছোটশালঘর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর মলমূত্র নির্দিষ্ট স্থানে ফেলা নিয়ে প্রতিবেশী দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন আমির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/টিআর