images

দেশজুড়ে

নকল করার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়, অতঃপর...

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৩:০৪ পিএম

জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা কেন্দ্রে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে বহিষ্কার হয়েছে এক দাখিল পরীক্ষার্থী। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থী আইরমারী দাখিল মাদরাসার শিক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রফিকুল ইসলাম।

আরও পড়ুন
Web-Image---Copy

রাস্তায় যাত্রী দেখে হঠাৎ ব্রেক করলেন বাসচালক, ছিটকে পড়ে হেলপার নিহত

জানা গেছে, মঙ্গলবার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রের ভেন্যু কেন্দ্র হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে নকল করা শুরু করে ওই ছাত্রী। এই দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনকে জানান। পরে ইউএনও পরীক্ষার কেন্দ্রসচিব রফিকুল ইসলামকে তাৎক্ষণিকভাবে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।

ইউএনও মুরাদ হোসেন বলেন, কোনও পরীক্ষা কেন্দ্রে নকল করে পার পেয়ে যাবে এমন আর সুযোগ নেই। নকল বা অসদাচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে