images

দেশজুড়ে

সিরাজগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৩:৪৭ পিএম

'কৃষিই সমৃদ্ধি' প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এ সময় কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের কৃষিপণ্য বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মানসম্পন্ন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। আপনাদের (কৃষকদের) প্রশিক্ষণসহ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরও পড়ুন
Web-Image---Copy

নকল করার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়, অতঃপর...

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স.ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক ও যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক-কৃষাণিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

আরটিভি/এমএইচজে