images

দেশজুড়ে

র‍্যাবের তিন কর্মকর্তাকে কুপিয়ে জখম

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৫:৪৭ পিএম

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের তিন কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত র‍্যাব কর্মকর্তারা হলেন, মাহি, ইব্রাহিম ও নজিবুল। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় র‍্যাব কর্মকর্তা নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে র‍্যাবের তিন কর্মকর্তা গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।

আরও পড়ুন
Web-Image---Copy

সরকারি সহায়তা পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন নওগাঁর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, র‍্যাবের তিন কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে।

আরটিভি/এসএস