images

দেশজুড়ে

লালমনিরহাটে সীমান্ত থেকে ভারতীয় ড্রোন উদ্ধার

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৬:০২ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

তবে জানা গেছে, মঙ্গলবার (৫ মে) দুপুরে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভিডিও করার সময় মেইন পিলার ৮৪১/৮এস-এর ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভারতীয় ড্রোনটি একটি ভুট্টাক্ষেতে পড়ে যায়। পরে ভারতীয় বিএসএফ ড্রোন উদ্ধারে ঐ সীমান্তে টহল জোরদার করলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়নের (৬১-বিজিবি) অধীনে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস থেকে বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহলদলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করার সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভুট্টাক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। পরবর্তীতে ঐ ব্যক্তি বিজিবিকে খবর দিলে বিজিবি গিয়ে ড্রোনটি উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

সরকারি সহায়তা পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন নওগাঁর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা

সীমান্তে থাকা স্থানীয়রা বলেন, সাড়ে ১২টার দিকে একটি ড্রোন ভুট্টাক্ষেতে আছড়ে পড়লে হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোনটি খোঁজার চেষ্টা করে। ড্রোন যে বাংলাদেশের ভেতরে আছে সেটা তারা অস্বীকার করে টহল জোরদার করে ড্রোনটি উদ্ধারের চেষ্টা করে।

এ বিষয়ে বিজিবি জানায়, মগলিবাড়ী সীমান্তে থাকা ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে