images

দেশজুড়ে

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা করে ডাকাতির চেষ্টা, আটক ২

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৬:৪৫ পিএম

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় ২ জনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৫ মে) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৪ মে ভোর ৪টায় একটি দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আসা পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিকাল ৫টায় কোস্টগার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় ২ জন দুষ্কৃতিকারী খুলনার দাকোপ থানার বাসিন্দা রাজন সরদার (২৫) এবং রতন সরদারকে (১৪) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

আরও পড়ুন
Web-Image---Copy

গৃহবধূকে ন্যাড়া করে ভয়াবহ নির্যাতন

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা তৎপর রয়েছে।

আরটিভি/এমএইচজে