images

দেশজুড়ে / রাজধানী

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুরের কৃতি সন্তান মায়া

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৬:৫৫ পিএম

অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃতি সন্তান মহসিনা আক্তার মায়া ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

'শেরে বাংলার কর্মময় জীবন' শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিচারপতি ড. মো. আবু তারিক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, প্রফেসর ড. হামিদা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ।

এবারের আয়োজনে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, চিকিৎসা, সমাজসেবাসহ ২০টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মহসিনা আক্তার মায়াকে এ পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

সরকারি সহায়তা পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন নওগাঁর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা

মহসিনা আক্তার মায়া ১৯৯৭ সালের ২৩ এপ্রিল দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর শহরের ৩ নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। পাশাপাশি কাজ করছেন প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে গড়ে তুলেছেন ‘ডিজেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’। এরই ধারাবাহিকতায় অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের স্মরণে শেরেবাংলা স্মৃতি পরিষদ থেকে সমাজসেবায় বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ এ ভূষিত হয়েছেন।

সম্মাননা প্রাপ্তির পর মহসিনা আক্তার মায়া তার প্রতিক্রিয়ায় জানান, এ অর্জন তাকে ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজে আরও অনুপ্রাণিত করবে। আগামীতে সমাজের অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবেন। এই কাজে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।

আরটিভি/এমএইচজে