images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৭:৪২ পিএম

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বালিগাঁও বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে শিশির মজুমদার স্টোরে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক শিশির মজুমদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ঢালি স্টোরের মালিক অরুন ঢালীকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিতাই বৈদ্য স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় দোকানটির মালিক নিরঞ্জন বৈদ্যকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

সিরাজগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি টিম।

আরটিভি/এমএইচজে