images

দেশজুড়ে

মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে সৎ বাবার ধর্ষণ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:১৬ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে গত সোমবার (৪ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে সৎ বাবার বিরুদ্ধে থানা একটি মামলা করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার ৫ বছর আগে অভিযুক্ত ব্যক্তি ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বিয়ে করেন। পরে তার ঘরে একটি মেয়েসন্তানের জন্ম হয়। পরে গত এক বছর ধরে ওই শিশুটির ওপর সৎ বাবার কু-নজর পড়ে। গত শুক্রবার (১ মে) রাতে শিশুটিকে তার সৎ বাবা ধর্ষণ করেন। সকালে শিশুটির মা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image---Copy

মুন্সীগঞ্জে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশুরটির মা বলেন, আমার স্বামী একজন মাদকাসক্ত। এর কয়েক মাস আগেও সে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। পরে এলাকার লোকজন ও মতি মিয়ার বিষয়টি ধামাচাপা দেয়। এ বিষয় নিয়ে আমাকে একাধিকবার মারধর করে। প্রশাসনের কাছে আমি উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‌আরটিভি/এমএইচজে