images

দেশজুড়ে

কক্সবাজারে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৯:৩৮ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হোটেল লাবনী পয়েন্ট মোড়ে, পর্যটন কর্পোরেশনের ড্রিংকস কর্ণারের সামনে একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের ফ্লোরে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা যায়নি এবং তার আনুমানিক বয়স নির্ধারণের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে জানিয়ে ওসি আরো জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/টিআর