বুধবার, ০৬ মে ২০২৬ , ০৪:৫৯ পিএম
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ মারা গেছেন।
বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছিলেন। রাজনৈতিক মামলায় দীর্ঘ সাত মাসেরও বেশি সময় কারাভোগের পর এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান তিনি।
মোয়াজের জানাজা নামাজ বুধবার (৬ মে) বাদ আসর জেলা শহরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।
আরটিভি/কেডি