images

দেশজুড়ে

ঘাস তোলার কথা বলে ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রকে বলাৎকার, অতঃপর...

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৫:৪৩ পিএম

মুন্সীগঞ্জে ঘাস তোলার কথা বলে ভুট্টাক্ষেতে ডেকে নিয়ে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রকে (১৫) বলাৎকারের অভিযোগে মো. নিরব শেখ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে শ্রীনগর উপজেলায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত নিরব শেখ উপজেলার বীরতারা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এলাকায় চুরি, মাদক ব্যবসা সহ নানা রকম অপকর্মের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

জামালপুরে বিপুল নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার তিন কিশোরকে ভুট্টক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেন নিরব। পরে কৌশলে তাদের মধ্যে দুজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এক কিশোরকে বলাৎকার করেন। ঘটনার পর ভুক্তভোগী কিশোর বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নিরব শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনই ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরটিভি/এমএইচজে