images

দেশজুড়ে

পটুয়াখালীতে সরকারি খাল দখলমুক্ত করল প্রশাসন

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৫:৫৪ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরের একটি সরকারি খাল দখলমুক্ত করেছে প্রশাসন।

দীর্ঘদিন ধরে খালটি আটকে মাছ চাষ কারার অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৬ মে) বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খালটি উন্মুক্ত করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খালের উপর দেওয়া অবৈধ বাঁধ কেটে ফেলা হয়। এতে করে পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

লক্ষ্মীপুরে ফসলি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইউএনও খায়রুল হাসান বলেন, সরকারি খালের একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র দখল করে রেখেছিল। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও কৃষি জমির পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে এ অভিযান চালানো হয়। জনস্বার্থে খাল উন্মুক্ত করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে