images

দেশজুড়ে

কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খননের কাজ শুরু করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৬:৪২ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদ খননের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, হ্রদ খননের সম্ভাব্যতা যাচাই বাছাই শেষে সঠিক সময়ে খননের কাজ হাতে নেওয়া হবে। 

বুধবার (৬ মে) মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) উদ্যোগে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার বি এম নুরুজ্জমান প্রমুখ।

আরও পড়ুন
Web-Image---Copy

ভোলায় ২ হাজার জেলে পেলেন খাদ্য সহায়তা

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কাপ্তাই হ্রদ মৎস্য ভাণ্ডার হিসেবে ঐতিহ্য রয়েছে। তাই এই তিন মাস মাছ ধরা থেকে বিরত থাকবেন। কাপ্তাই হ্রদকে দুষণমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে। এই হ্রদ যাতে দূষণ না হয় তার জন্য সর্বাত্মক গুরুত্ব দিতে হবে। নিজ থেকে সচেতন হলে কাপ্তাই হ্রদ দূষণমুক্ত রাখা সম্ভব।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে কৃষক, ফ্যামিলি কার্ড দিয়েছেন। মৎস্যজীবীরাও কৃষক কার্ডের আওতায় পড়বেন। আপনারা ঋণ সুবিধা পাবেন। কৃষক কার্ডে দশটি ক্যাটাগরি রয়েছে।

আরটিভি/এমএইচজে