বুধবার, ০৬ মে ২০২৬ , ০৮:০৬ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া ওই এলাকার শুকুর মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া প্রতিদিনের মতো কৃষি কাজে মাঠে যান এবং নিজ ক্ষেতে ভুট্টা তোলার কাজে ব্যস্ত ছিলেন। বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে