images

দেশজুড়ে

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৯:২২ এএম

খাগড়াছড়িতে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন ভোরে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময় দুর্বৃত্তরা এসে গুলি করে চলে যায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, নিহত মো. ইমন হোসেন তাদের দলের লোক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন।

আরও পড়ুন
Web-Image7

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ধানবোঝাই ট্রলি, অতঃপর...

তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করার পর বিস্তারিত জানাতে পারব।

আরটিভি/আইএম