বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১০:৪৬ এএম
উদ্দেশ্যহীন আড্ডা, মোবাইল ফোন ব্যবহার এবং পড়াশোনা বাদ দিয়ে অযাচিতভাবে বাইরে ঘোরাঘুরির অভিযোগে স্কুল ও কলেজ পর্যায়ের ১৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ মে) রাত ৮টার দিকে শাহরাস্তি থানাধীন ওয়ারুক বাজার, ওয়ারুক রাহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পৌরসভার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের বেলায় উদ্দেশ্যহীন আড্ডা, মোবাইল ব্যবহার এবং অযাচিতভাবে বাইরে অবস্থানের কারণে শিক্ষার্থীদের আটক করা হয়। পরে সংশোধনের স্বার্থে প্রথমবারের মতো তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
আরটিভি/এসকে