images

দেশজুড়ে

৫ম শ্রেণির শিক্ষার্থী বলাৎকারের ঘটনায় একজন গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১১:৫৯ এএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে একজন চা দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘেগার বাজার এলাকায় বিস্কুট কিনতে গেলে ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে চিকিৎসা শেষে শিশুটির পরিবার গত ৪ মে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (৫ মে) রাতে অভিযুক্ত চা দোকানদার সাজু মন্ডলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার দক্ষিণ ফরিদপুর গ্রামের বাসিন্দা।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরটিভি/এসকে