বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০১:৫১ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে সদর দপ্তর থেকে নির্দেশ পাওয়ার পর পুরো সীমান্ত এলাকায় নজরদারি এবং ডিউটি জোরদার করা হয়েছে তাছাড়া চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ কেউ করতে না পারে। দেশের শান্তি শৃঙ্খলায় বিজিবি সর্বদাই কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
আরটিভি/এমএইচজে