images

দেশজুড়ে

ময়মনসিংহে নৌকা চালাতে গিয়ে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৩:৫০ পিএম

ময়মনসিংহের ভালুকায় নৌকা চালাতে গিয়ে নিখোঁজ হওয়া লাবিব খান (১৩) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হরি বিলের তলদেশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লাবিব উপজেলার চাপড়বাড়ি শাহিন খানের ছেলে ও চাপড়বাড়ি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বুধবার (৬ মে) দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। এক পর্যায়ে নৌকা থেকে সে বিলের গভীর পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাতভর চেষ্টা চালিয়েও বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে তারা ব্যর্থ হন। পরবর্তীতে পরদিন সকালে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর বিলের তলদেশ থেকে লাবিবের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

তালাবদ্ধ ঘরে মিলল গার্মেন্টসকর্মীর মুখ ও পা বাঁধা গলাকাটা মরদেহ

ভালুকা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত গভীরতা ও বৃষ্টির কারণে গতকাল উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। তবে আজ সকালে ডুবুরিরা নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে পেরেছেন। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে