images

দেশজুড়ে

পাবনায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৫:০৫ পিএম

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জোড়গাছা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তি খালে পড়ে ডুবে মারা যেতে পারেন।

আরও পড়ুন
Web-Image---Copy

৭ বছরের ছাত্রীকে যৌন হয়রানি, মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষক আটক

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কয়েকদিন আগে এলাকাবাসী ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন বলে জানা গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে