বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৬:০৯ পিএম
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া কিংবা প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ও ৪৯ হাজার টাকা উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে মেহেরপুর জেলা পুলিশ। এ ছাড়াও দুইজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১৮টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি রিকভার করেছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয় চত্বরে স্ব স্ব ব্যক্তিদের হাতে তার সম্পদ বুঝিয়ে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস জামিনুর রহমান খান।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সাইবার ক্রাইম সেলের কর্মীদের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মালামাল ফেরত পেয়ে খুশি অভিযোগকারীরা।
দীর্ঘদিন আগে হারিয়ে গেলেও মালামাল উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরও বাড়বে বলে জানান সুবিধাভোগীরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে যেকোনো সমস্যায় পুলিশের শরণাপন্ন এবং দালালের মাধ্যমে বিদেশ গমন কিংবা লোভনীয় অ্যাপস থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
আরটিভি/এমএইচজে