images

দেশজুড়ে

পরিবেশ আইনের তোয়াক্কা না করেই ভরাট হচ্ছে খাল ও কৃষি জমি

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ১২:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশ আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ভরাট করা হচ্ছে সরকারি খাল ও কৃষি জমি। এতে হুমকির মুখে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র। স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দিলেও আবারও চলছে ভরাটের প্রস্তুতি।

বৃহস্পতিবার (৭ মে) খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর উপজেলার জিনোদপুর গ্রামে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পাশে কৃষি জমি ভরাট করছে প্রভাবশালী একটি চক্র। কৃষি জমির সঙ্গে থাকা সরকারি খালেও চোখ পড়েছে ওই চক্রের। এতে করে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ ধানের জমি পানির নিচে, হতাশায় কৃষকরা

অভিযোগ রয়েছে, নবীনগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা ভূঁইয়ার নেতৃত্বে চলছে ভরাট কাজ। এতে জড়িত আছেন জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লা হোসেনসহ আরও অন্তত ১০ জন। এপ্রিল মাসের শেষদিক থেকে চলে ভরাট কাজ। ইতোমধ্যে জমির বেশিরভাগ অংশ ভরাট করা হয়েছে। এমন খবরে গেলো সপ্তাহ অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয় নবীনগর উপজেলা প্রশাসন।

তবে, আবারও ভরাট শুরুর পায়তারা করছে চক্রটি৷

নবীনগর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) খালিদ বিন মনসুর জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে কাজ বন্ধ করা হয়েছে। পুনরায় ভরাটের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, কৃষিজমি ভরাট করা যাবে না- এটা স্পষ্ট নির্দেশনা দেয়া আছে। আমাদের দলের কেউ যদি এ কাজে যুক্ত থাকে- তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম