images

দেশজুড়ে

আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০২:৩৬ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সংখ্যালঘু পরিবারের একটি গরু চুরির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শুসংকর মন্ডল কালু (মৃত তুফানী মন্ডলের ছেলে) জানান, একই দিন বিকাল ৩টার দিকে কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা সুহেলসহ অজ্ঞাত আরও দুইজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে। পরে সুযোগ বুঝে বিকেল সাড়ে ৩টার দিকে তার বাড়ির নিচে থাকা জমি থেকে একটি লাল রঙের ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন
Web-Image---Copy

মুন্সীগঞ্জে গাঁজা গাছ, পর্নোগ্রাফি আলামত ও চোরাই অটোরিকশাসহ ৪ জন গ্রেপ্তার

চুরি হওয়া গরুটির ওজন আনুমানিক ৫মণ এবং এর বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় শুসংকর মণ্ডল কালু সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সতুরচর মাদরাসা এলাকার সিসি ক্যামেরায় গরু চুরির ঘটনার কিছু ফুটেজ পাওয়া গেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম