images

দেশজুড়ে

তরুণ সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: এমপি মিলন

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৩:৩৮ পিএম

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভকেট শফিকুল হক মিলন বলেছেন, তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

শুক্রবার (৮ মে) সকালে রাজশাহীর পবা উপজেলার সিন্দুর কুসুম্বী শিয়ালবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

আরও পড়ুন
Web-Image---Copy

রাজশাহীর বৈরাগীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ নানা ধরনের সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি  ইলিয়াস আলীর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক  সাইদুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। 

আয়োজকেরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম