images

দেশজুড়ে

চট্টগ্রামে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের বুলেটসহ দুইজন গ্রেপ্তার

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৭:৫৯ পিএম

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় পৃথক অভিযানে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. ফয়সাল আহমেদ রনি (৪০) এবং আমিনুল হক বাপ্পী (৩৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৮ মে) দিনব্যাপী নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের অভিযানে এসব গুলি উদ্ধার করা হয়।

মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের খুলশী থানাধীন ওয়াসা  মোড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে টেস্টি ট্রিট ফাস্টফুড দোকান থেকে ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। রনিকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে পরে দামপাড়া এলাকায় আরেকটি অভিযান চালায় ডিবি। সেখান থেকে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

রংপুরে ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

পুলিশ জানায়, জব্দ করা গুলিগুলো ‘মেড ইন ইন্ডিয়া’। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে গুলিগুলো সংগ্রহ করে নগরের ভেতরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য নিজেদের কাছে রেখেছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে