images

দেশজুড়ে

‘পুশইন’ ঠেকাতে ফেনী সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার

রোববার, ১০ মে ২০২৬ , ০৪:০৫ পিএম

ফেনীর সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেনীস্থ ৪ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (১০ মে) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে সব বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

চীনের অনুদানে নীলফামারীতে হবে ১০০০ শয্যার হাসপাতাল

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশইন, মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় পণ্যসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনো ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

এতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত তথ্য দিতে সীমান্তবাসীকে নিকটস্থ বিজিবি ক্যাম্পে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে