images

দেশজুড়ে

ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রোববার, ১০ মে ২০২৬ , ০৪:২৯ পিএম

ঢাকার ধামরাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

রোববার (১০ মে) দুপুরে এক বার্তায় এ তথ্য জানান ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

শনিবার রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

পিরোজপুরে ১৩ মণ মাছের রেণু জব্দ, ৭ জেলের কারাদণ্ড

গ্রেপ্তার নারীর নাম নাজমা (৪৩)। তিনি ধামরাই উপজেলার কালামপুর এলাকার বাটুলিয়া গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, রাত ৯টার দিকে জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে নাজমাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নাজমার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে