images

দেশজুড়ে

বাড়ির উঠানে কুণ্ডলী পেঁচিয়ে বসেছিল রাসেল ভাইপার, অতঃপর...

সোমবার, ১১ মে ২০২৬ , ১০:২৭ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে একটি বসতবাড়ির উঠানে বড় আকারের বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেছেন লোকজন।

রোববার (১০ মে) রাত ৮টার দিক উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীরবর্তী পশ্চিম চর লরেন্স ফরাজীপাড়া এলাকার মজিবুল হক মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে বিশাল আকৃতির সাপটি কুণ্ডলী পেঁচিয়েছিল। বাড়ির এক গৃহবধূ আলো জ্বালালে সেটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে প্রতিবেশীরা জড়ো হয়ে সাপটিকে 'রাসেল ভাইপার' হিসেবে শনাক্ত করেন এবং পিটিয়ে মেরে ফেলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

সুন্দরবনে মৌয়ালের ওপর হঠাৎ ঝাপিয়ে পড়ল বাঘ, অতঃপর...

এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সোহেল রানা গণমাধ্যমকে জানান, রাসেল ভাইপার একটি অত্যন্ত বিষধর সাপ। এর কামড়ে শরীরে রক্তক্ষরণ ও কিডনি জটিলতাসহ বিভিন্ন প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে। 

তবে তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সাপে কামড়ালে কোনোভাবেই সময় নষ্ট না করে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। আক্রান্ত অঙ্গ বেশি নাড়াচাড়া করা যাবে না এবং কোনো অবস্থাতেই ঝাড়ফুঁক, ক্ষতস্থান কাটা বা শক্ত করে গিঁট দেওয়া যাবে না। বর্তমানে সরকারি হাসপাতালে এন্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রয়েছে।

তিনি আরও জানান, রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব।

আরটিভি/এমএইচজে